• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। ত্যাগের মহিমায় ভাস্বর এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এক বিশেষ শুভেচ্ছা বার্তায় আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান আদর্শ নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। ঈদের এই আনন্দঘন মুহূর্ত মানুষের মনের সব ভেদাভেদ দূর করে সমাজে এক সুদৃঢ় মেলবন্ধন তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উৎসবের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান আরও বলেন, আসুন আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিই এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সামর্থ্যবানরা এগিয়ে এলে দেশের কোনো মানুষই ঈদের খুশি থেকে বঞ্চিত হবে না। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের দেশ ও জাতির মঙ্গল দান করেন।

পরিশেষে আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান আলমবিদিতর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ করেন।


More News Of This Category