• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ে বিদ্যুতের পোল অপসারণে নিজেই কোদাল হাতে নেমে পড়লেন জেলা প্রশাসক সায়েমুজ্জামান

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের শিংপাড়া এলাকায় সড়কের পাশ থেকে বিদ্যুতের পোল অপসারণের মধ্য দিয়ে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান।

৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক চার লেনে উন্নীত করা হবে। সড়কের মাঝখানে থাকবে ডিভাইডার, যা যান চলাচলকে আরও স্বচ্ছন্দ ও নিরাপদ করবে। শহরের এই তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত হলে শহরের চিত্র বদলে যাবে। সেই সাথে যানজটও কমে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে চার লেন।

 

জেলা প্রশাসক পঞ্চগড়ে যোগদানের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে যে মতবিনিময় শুরু করেছে, তাতে সবার এক নম্বরে ছিল এই কাজটি শুরু করার প্রত্যাশা। সেই কাজ শুরু করতে ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কে জেলা প্রশাসক

দাওয়াত দিয়ে পঞ্চগড় নিয়ে আসা হয়। তার সার্বিক সহায়তায় কাজ শুরু করা হয়।


এরকম আরও সংবাদ