• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলা সফল করতে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিমলায় ইউপি প্রার্থী সুজন মাদক মামলায় কারাগারে, এসপির কার্যালয়ে স্বজনদের বিক্ষোভে পুলিশের ধাওয়া ও আটক ১৫ কুড়িগ্রামে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে অটোচালক নিখোঁজ, হাসপাতালে মিলল উদ্ধার, অটোরিকশা উধাও বেরোবিতে গবেষণা প্রসারে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ স্থানীয়দের হাতে যুবক আটক, উদ্ধারকৃত মাদকসহ পুলিশে সোপর্দ কুমিল্লায় পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন পশ্চিমের আকাশে প্রযুক্তি-ফ্যাসিবাদের উদয় ও বৈশ্বিক নিরাপত্তার নতুন সংকট সুস্থ জীবন গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু

পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বোদায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ পথচলার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শুক্রবার বিকেলে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটির জেলা শাখা। লাল-সবুজের গেঞ্জি আর মাথায় ব্যাচ পরে কয়েকশ কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শহরজুড়ে এক ভিন্ন আমেজ তৈরি করে।

বিকেল গড়াতেই বোদা পৌরসভার সাতখামার মাদ্রাসা মাঠে জমায়েত হতে থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও মাদ্রাসার কর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি। মিছিলটি যখন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল, তখন কর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। বর্ণিল এই সাজ আর সুশৃঙ্খল পদযাত্রা সাধারণ পথচারীদেরও নজর কেড়েছে।

শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি বোদা বাস স্ট্যান্ড মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে বক্তাদের কণ্ঠে উঠে আসে সংগঠনের ইতিহাস এবং আগামী দিনের সংকল্পের কথা। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শহীদ ওসমান হাদীসহ জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের, যাদের আত্মত্যাগ আজ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, বোদা উপজেলা জামায়াতের আমীর জাহিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বায়তুল মাল সম্পাদক খোরশেদ মাহমুদ এবং বোদা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে ছাত্রশিবির সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে তারা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের কথা উল্লেখ করেন। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পঞ্চগড়সহ সারাদেশের মানুষ এবার ন্যায়ের পক্ষে তাদের রায় দেবেন। একইসঙ্গে সঠিক রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার জন্য তারা উপস্থিত জনতা ও সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শোভাযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ করে কর্মীরা নিজ নিজ এলাকায় ফিরে যান।


এরকম আরও সংবাদ