• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব 

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর সৈয়দপুরে একটি বসতবাড়ির পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় চারশত পঞ্চাশ গ্রাম ওজনের একটি পুরাতন তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চালানো বিশেষ এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় গ্রেনেডটি নিরাপদে উদ্ধার করে আইন প্রয়োগকারী সংস্থা।

 

র‌্যাব ১৩ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ২ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই পদক্ষেপ গ্রহণ করে। সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামে চালানো এই অভিযানে মো. আলতাফের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরের উত্তর অংশে কালো রঙের বস্তুটির সন্ধান পাওয়া যায়। বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করে যে এটি একটি তাজা গ্রেনেড যার দৈর্ঘ্য প্রায় পাঁচ ইঞ্চি।

 

ঘটনাস্থল থেকে বিপজ্জনক এই ধাতব বস্তুটি উদ্ধারের পর জনমনে স্বস্তি ফিরে আসে। পরবর্তীতে উদ্ধার করা গ্রেনেডটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি নথিবদ্ধ করা হয়েছে যার নম্বর চব্বিশ শাতাত্তর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে অপরাধ ও সহিংসতা দমনে তাদের নজরদারি এবং সার্বিক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ