• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নির্বাচনে শান্তি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা চায় প্রশাসন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে রংপুর সদর উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছালে এসব ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। নির্বাচন চলাকালে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার মিলন, সহ-সভাপতি মাজহারুল জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এরকম আরও সংবাদ