• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুল হক সরকার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

এতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি সভাপতি দীপক দেব, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ মফস্বলের সাংবাদিক সোসাইটি পাবনা জেলা সভাপতি আসাদুজ্জামান বিকাশ প্রমুখ।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।


More News Of This Category