• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ডিমলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক রংপুরের মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার লালমনিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারগুলোর জন্য একটি লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কিছু অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলেন এবং তাদের কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে, কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।


এরকম আরও সংবাদ