• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে

সংবাদদাতা:
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে। শনিবার ( ১৫ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে তারা ফিরে এসেছে। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির (অধিনায়ক) লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে ২৬ জেলে নৌকা যোগে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদের নৌকাসহ আটক করে।

jagonews24
  পরে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে শনিবার বিকেলে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই সময়ে, দীর্ঘদিন ধরে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


More News Of This Category