• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

দেবীগঞ্জ সন্ত্রাস বিরোধী মামলায় ইউপি সদস্য সুজন গ্রেফতার

লালন সরকার, দেবিগঞ্জ ( পঞ্চগড় )
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯নং দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সুজনকে গ্রেফতার করেন, দেবীগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টার সময় শরীফ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ।

 

তিনি দেবীডুবা ইউনিয়ন বড় মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত- খায়রাল হোসেনের ছেলে।

 

দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুয়েল রানা নামে এক ব্যক্তি একটি ফাঁস হওয়া অডিও ক্লিপের সূত্র ধরে থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ নেতা সহ নাম উল্লেখ করা হয় ৭২ জনের এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে রুজু করা হয়।

 

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “সন্ত্রাস বিরোধী মামলার আসামি সুজন আলী কে

গ্রেফতার করা হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”


More News Of This Category