• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শুক্রবার, ১৬ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) র্যাব-১৩ এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আটক তাকে করা হয়।

র‍্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং সেই বস্তা থেকেই উদ্ধার করা হয় মূল্যবান মূর্তিটি। এসময় তার হেফাজতে থাকা কালো রঙের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম।প্রাথমিকভাবে মূর্তিটির বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করছে র‍্যাব।

এদিকে ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দীককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আটককৃত আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


এরকম আরও সংবাদ