আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ৭ সেপ্টেম্বর সোমবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে জমির আলীর ছেলে হারুন রশিদ জুয়েলকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের ২১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতায় এই অভিযান পরিচালিত হয় এবং স্থানীয় লোকজনের উপস্থিতি ও সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় হারুন রশিদ জুয়েলের শয়নঘর থেকে উল্লেখিত ২১৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানের সময় রেইডিং টিম লিডার ও মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপপরিদর্শক আলমগীর হোসেন। তার সঙ্গে সহকারী উপপরিদর্শক ইমরান জাহান, এনায়েতুল হক, সিপাহী রেজওয়ান মিয়া, মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ এবং জীবন কুমার উপস্থিত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্মিলিত পদক্ষেপে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
আইনগত ব্যবস্থার অংশ হিসেবে অভিযুক্ত হারুন রশিদ জুয়েলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ২৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং ডিউটি অফিসার নিশ্চিত করেছেন যে এসংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অভিযান অতীতেও অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। সমাজের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839