• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতা মিলন চৌধুরী এখন জাপা যুগ্ম মহাসচিব

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে দলটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী।
গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি নিজ উপজেলা জাতীয় পার্টির মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও রংপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
তার এই পদোন্নতিতে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতৃত্ব।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ