• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ

সংবাদদাতা:
শনিবার, ৩ আগস্ট, ২০২৪

রাজধানীর কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে কাজলা থেকে রায়েরবাগ এলাকা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ করছে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাজলা, যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় মহাসড়কে শতাধিক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হলেও অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কাজলায় পদচারী সেতুর নিচে শতাধিক মানুষ অবস্থান করছে। পদচারী সেতুর ওপরে বেশ কয়েকজন অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী থেকে শনির আখড়া পর্যন্ত সড়কের দুই পাশের দোকানপাট বন্ধ রয়েছে। দনিয়া কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।


More News Of This Category