• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমার মির্জাগঞ্জে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ রেলস্টেশনে সব ধরনের লোকাল, মেইল ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে সর্বস্তরের জনতা। দীর্ঘদিনের এই সামাজিক দাবির পরিপ্রেক্ষিতে শনিবার সকাল সাড় ছয়টা থেকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন এলাকায় হাজার হাজার মানুষ রেললাইনে অবস্থান নেন। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ ও মানববন্ধন কর্মসূচি টানা পাঁচ ঘণ্টা ধরে চলে। এতে ওই পথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের প্রাণের দাবির কথা জোরালোভাবে উঠে আসে।

 

নীলফামারী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মির্জাগঞ্জে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী কোনো আন্তঃনগর কিংবা লোকাল মেইল ট্রেনের সুনির্দিষ্ট যাত্রাবিরতি নেই। এর ফলে এলাকার সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের কোনো জরুরি প্রয়োজনে দূরপাল্লার ট্রেনে উঠতে হলে অন্তত ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডোমার অথবা চিলাহাটি রেলস্টেশনে পৌঁছাতে হয়। সবচেয়ে বেশি সংকটে পড়েন নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ রোগীরা, যাদের জন্য এই বাড়তি ১০ কিলোমিটার পথ ভ্রমণ করা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।

প্রকৃতপক্ষে মির্জাগঞ্জ স্টেশনটি শুধু জোড়াবাড়ী ইউনিয়ন নয়, বরং পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নসহ প্রতিবেশী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মানুষের জন্য একটি প্রধান যোগাযোগের মাধ্যম। দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা এই অঞ্চলের বাসিন্দারা মূলত তিতুমীর এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও খুলনা মেইল আপ-ডাউন ট্রেনের নিয়মিত বিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর জোর দাবি জানিয়ে আসছেন। হাজারো মানুষের এই উপস্থিতি প্রমাণ করে এটি কেবল কোনো সাধারণ দাবি নয়, বরং দৈনন্দিন জীবনযাত্রার এক পরম জরুরি প্রয়োজন।

 

অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সংকট নিরসনে ঘটনাস্থলে হাজির হন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এবং বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর জোনের সহকারী নির্বাহী পরিচালক রাকিব হাসান। সেখানে উপস্থিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে তারা আন্দোলনকারীদের যৌক্তিক চাহিদার কথা শোনেন। একপর্যায়ে কর্মকর্তা দুজন আগামী দুই মাসের মধ্যে মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের কাঙ্ক্ষিত যাত্রাবিরতি নিশ্চিত করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করলে এলাকাবাসী তাদের দীর্ঘদিনের আন্দোলন সাময়িকভাবে স্থগিত রেখে রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন।

 

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিসংক্রান্ত এই সমাবেশ থেকে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের বক্তব্য তুলে ধরেন। আন্দোলন সমন্বয় করতে বক্তব্য রাখেন জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবীব বাবু, অধ্যক্ষ মোসলেহুদ্দীন শাহ, আনোয়ারুল হক আনু, শাহাজান সরকার শাওন, হেলাল হক, আলতাফ হোসেন, আব্দুল্লাহ আল মাদানী, জামাল উদ্দিন শাহ, শরিফুল ইসলাম ও নাহিদ হাসান বিপ্লব। বক্তারা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেন যে, আগামী দুই মাসের মধ্যে তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হলে তারা পরবর্তীতে আরও কঠিন ও কঠোর আন্দোলনের কর্মসূচি ডাক দিতে বাধ্য হবেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ