• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী বুলবুল গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলায় ১বছরের সাজা প্রাপ্ত আসামী বুলবুল হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

বুলবুল হোসেন ডোমার পৌরসভা ছোটরাউতা টিএনটি পাড়া এলাকার মৃত রশিদুল ইসলাম ছানুর ছেলে। ডোমার থানার মামলা সুত্রে জানাযায় ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-জিআর ১৬২ মূলে বুলবুল হোসেনকে জেলার বিজ্ঞ আদালত ১বছরের কারাদন্ড প্রদান করেন। সেই থেকে বুলবুল পলাতক ছিলেন, ডোমার থানার এসআই সাহেব আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার (২ডিসেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে বুলবুলকে গ্রেফতার করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন। এসআই সাহেব আলী বলেন বুলবুল জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পলাতক ছিল। অপরদিকে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। গ্রেফতারী পরোয়ানার মোতাবেক তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত রাত তাকে গ্রেফতার করি। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


এরকম আরও সংবাদ