• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ৫ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও ৬ কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান স্মৃতিচারণে অশ্রুসিক্ত সতীর্থরা, ডোমারে বামুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিদায়ে শোকের ছায়া ডোমারে মাত্র একটি কিস্তি দিয়েই দুঃসময়ে সাড়ে পাঁচ লাখ টাকার পাশে দাঁড়াল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুড়িগ্রামে জেলা যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বাজেট ও সরকারি মিতব্যয়িতার তুলনামূলক চিত্রে তারেক রহমানের সরকারের সাফল্য তুলে ধরলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার আগামীর নিরাপত্তা নিশ্চিতের ডাক দিয়ে পঞ্চগড়ে পরিবেশের জয়গান পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ: হাজার একর জমি অনাবাদির আশঙ্কা

ডোমারে মাত্র একটি কিস্তি দিয়েই দুঃসময়ে সাড়ে পাঁচ লাখ টাকার পাশে দাঁড়াল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে একটি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অসুস্থতা জনিত কারণে চরম সংকটে পড়া স্থানীয় এক বীমা গ্রাহকের চিকিৎসার ও এককালীন আর্থিক সুবিধার জন্য মোট পাঁচ লাখ ২২ হাজার টাকা হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকের চরম বিপদের দিনে বীমা দাবির এই অর্থ সরাসরি তার হাতে পৌঁছে দিয়ে প্রতিষ্ঠানটি তাদের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য পরিচয় দিল।

শনিবার বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের রেলস্টেশন বাজারে সংশ্লিষ্ট বীমা গ্রাহকের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অর্থ প্রদানের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নীলফামারী জোনের এরিয়া ম্যানেজার এএসএম জুয়েল রহমান সাগর, ব্র্যাঞ্চ ম্যানেজার শাহিন মিয়া এবং ইউনিট ম্যানেজার আবু হাসনাত স্বপন বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে গ্রাহকদের আমানত ও বিপদের দিনে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জানা গেছে, বিগত ২০২৫ সালে ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকার বাসিন্দা আবু হুসাইন সিদ্দিকী তুষার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ১৫ বছর মেয়াদি চার লাখ ৮০ হাজার টাকার একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি সচল রাখতে তিনি প্রথম কিস্তি বাবদ ৪৬ হাজার টাকা জমাও দেন। তবে নিয়তির পরিহাসে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি হঠাৎ করেই ব্রেন স্ট্রোকের শিকার হন আবু হুসাইন সিদ্দিকী তুষার। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

হঠাৎ নেমে আসা এই শারীরিক ও আর্থিক বিপর্যয়ের পর বীমা চুক্তির শর্তানুযায়ী অভিভাবক হিসেবে পাশে দাঁড়ায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি তাদের নিয়ম ও প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখে অত্যন্ত দ্রুততার সাথে প্রথম ধাপে চিকিৎসা জনিত খরচ বাবদ ৪২ হাজার টাকা প্রদান করে। এর পরপরই দ্বিতীয় ধাপে বীমার এককালীন আর্থিক সুবিধা হিসেবে আরও চার লাখ ৮০ হাজার টাকা গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। ফলে মাত্র একটি কিস্তি পরিশোধ করেই অসুস্থতা জনিত কারণে এই গ্রাহক কোম্পানি থেকে মোট পাঁচ লাখ ২২ হাজার টাকার আর্থিক সহায়তা লাভ করলেন।

বিপদের এই কঠিন মুহূর্তে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে দ্রুত এবং আশাতীত সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবু হুসাইন সিদ্দিকী তুষার। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, প্রচলিত অন্যান্য বীমা কোম্পানির তুলনায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের যে বিশেষ সুবিধা ও আন্তরিকতা প্রদান করে তা সত্যিই প্রশংসনীয়। এই অর্থ তার চিকিৎসায় এবং পরিবারকে পুনরায় গুছিয়ে নিতে বড় ভূমিকা রাখছে। একই সাথে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিজেদের ভবিষ্যতের সুরক্ষায় এবং দুঃসময়ের অবলম্বন হিসেবে এই বীমা পলিসি গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। উপস্থিত স্থানীয় বাসিন্দারাও কোম্পানির এই দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।


More News Of This Category