• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ৫ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও ৬ কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান স্মৃতিচারণে অশ্রুসিক্ত সতীর্থরা, ডোমারে বামুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিদায়ে শোকের ছায়া ডোমারে মাত্র একটি কিস্তি দিয়েই দুঃসময়ে সাড়ে পাঁচ লাখ টাকার পাশে দাঁড়াল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুড়িগ্রামে জেলা যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বাজেট ও সরকারি মিতব্যয়িতার তুলনামূলক চিত্রে তারেক রহমানের সরকারের সাফল্য তুলে ধরলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার আগামীর নিরাপত্তা নিশ্চিতের ডাক দিয়ে পঞ্চগড়ে পরিবেশের জয়গান পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ: হাজার একর জমি অনাবাদির আশঙ্কা

ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও ৬ কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
রবিবার, ১২ জুলাই, ২০২৬

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও সম্ভাবনাময় আগামী গড়ে তোলার প্রত্যয় নিয়ে নীলফামারীর ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার সকাল ১০টায় স্থানীয় উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান আরিফ বসুনিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক এবং পরিবার পরিকল্পনা সহকারী মর্জিনা বেগম। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন এমসিজিএল প্রজেক্ট ল্যাম্প হাসপাতালের সমন্বয়কারী মিজানুর রহমান এবং সচেতন নাগরিক সোসাইটির প্রতিনিধি নুরুজ্জামান।

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান নিশানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা পর্বের সমাপনীতে পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠপর্যায়ে ভালো কাজের স্বীকৃতি ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৬ জন শ্রেষ্ঠ কর্মীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


More News Of This Category