• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে দোকান চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম পুলিশে সোপর্দ, আদালতে ১ বছরের কারাদণ্ড

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে গভীর রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলমকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত জাহাঙ্গীর আলম ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া যুগিরডাঙ্গা এলাকার হাসেম আলীর ছেলে। এলাকায় তিনি দোপন্দি নামেও পরিচিত।

 

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাংগী বাজারে এক অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা ঘটে। ওই বাজারের ব্যবসায়ী রতন রায়, মানিক রায় এবং আতাউর রহমানের তিনটি দোকানে একদল চোর প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়। চুরিকৃত মালামাল বস্তাবন্দী করে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে।

 

বাজার সংলগ্ন কাকতলী এলাকায় গৌতম রায় নামে এক ব্যক্তি গভীর রাতে চোর চক্রের গতিবিধি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করা চোরদের ধাওয়া করেন। এ সময় অন্য সদস্যরা সটে পড়ার সুযোগ পেলেও চুরিকৃত মালামালসহ জাহাঙ্গীর আলমকে ধরে ফেলেন স্থানীয় উৎসুক জনতা। তবে ঘটনার সুযোগ নিয়ে জাহাঙ্গীরের সাথে থাকা মোরছালিন ও শাকিল নামে অপর দুই সহযোগী দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ঘটনার পরপরই এলাকাবাসী ডোমার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে। এলাকা জুড়ে এই ঘটনার পর থেকে চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে নানা চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

ঘটনার সত্যতা ও আইনগত পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ। তিনি জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের জন্য জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতের বিচারক মামলার সার্বিক তথ্য ও প্রমাণ বিবেচনা করে অভিযুক্ত জাহাঙ্গীরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ