• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ও আন্তির্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শরিফ হোসেন, ফজলে রাব্বি, সফল উদ্দ্যোক্তা রেহানা বেগম, যুব সংগঠক আজমিরা হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব, যুব মহিলা, উদ্দ্যোক্তাসহ সফল খামারীগণ উপস্থিত ছিলেন। পরে শপথ বাক্য পাঠ শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


এরকম আরও সংবাদ