• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারের বাগডোকরায় দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার অসহায় জীবনযাপন ও বাঁচার আকুতি

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা চৌধুরী পাড়া এলাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন স্বপন মিয়া নামের এক অসহায় দরিদ্র দিনমজুর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে পানি জমে যাওয়ার মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। বর্তমানে তার চিকিৎসার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি গভীর সংকটে দিন কাটাচ্ছে।

 

অসুস্থতার পাশাপাশি স্বপন মিয়ার মাথা গোঁজার ঠাঁইটুকুও আজ প্রায় বিলীন হওয়ার পথে। রাত্রী যাপনের মতো স্থায়ী কোনো ঘরবাড়ি না থাকায় বাধ্য হয়ে তিনি ও তার স্ত্রী সাহেরা বানু অন্যের জমিতে ছনের তৈরি একটি জরাজীর্ণ ঘর তুলে বসবাস করছেন। বর্ষার দিনে বৃষ্টি নামলে ঘরের কোণে লুকিয়ে থেকে রাত পার করতে হয় তাদের। চারপাশ প্লাস্টিক দিয়ে মোড়ানো এই জীর্ণশীর্ণ ঘরটিতে বর্তমান যুগে মানুষের বসবাস কল্পনা করাও কঠিন।

 

চিকিৎসার পেছনে সর্বস্ব খুইয়ে স্বপন মিয়া ও তার পরিবার এখন পুরোপুরি নিঃস্ব। জীবিকার তাগিদে দিনমজুরি করা মানুষটি আজ নিজেই রোগের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষগুলো একটু এগিয়ে এলে হয়তো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেন তিনি। পরিবারের পক্ষ থেকে দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

 

অসহায় এই মানুষটির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন যে কেউ। আর্থিক সহায়তা পাঠানোর জন্য স্বপন মিয়ার পরিবারের বিকাশ ও নগদ নম্বর হলো ০৭১১৩-৭৯৬-১৬২। আপনাদের সামান্য সহযোগিতা এবং একটু সহানুভূতির ছোঁয়া রক্ষা করতে পারে একটি অমূল্য প্রাণ।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ