• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই মাদকের চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

 

ঘটনার বিবরণ থেকে জানা যায়, উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি নিয়মিত টহল পরিচালনার অংশ হিসেবে ক্যারেঙ্গাঘোনা এলাকায় রহিমের মাছের ঘেরের কাছে অবস্থান করছিল। ঠিক সে সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে এক ব্যক্তিকে হাতে একটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন টহল দলের সদস্যরা। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে হাতের পোটলাটি মাটিতে ফেলে রেখে দ্রুত দৌড়ে মনিরঘোনা গ্রামের ভেতরের দিকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া পোটলাটি উদ্ধার করেন এবং তল্লাশি চালান। খাকি রঙের প্যাকেটের ভেতরে সুসংগঠিত নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট পাওয়া যায়, যার ভেতর থেকে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাঁড়াশি তল্লাশি অভিযান পরিচালনা করেন। তবে এলাকাটিতে অন্য কোনো অবৈধ মালামাল বা জড়িত কাউকে পাওয়া যায়নি।

 

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক জানিয়েছেন যে সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঠিকভাবে শনাক্ত করা এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ