• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারী উদ্ধার, এপিবিএনের হস্তক্ষেপে পরিবারের কাছে ফেরত

সাদ্দাম হোসেন সাজ্জাদ,
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের শালবাগান ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে পরিবারের সদস্যদের কাছে তাঁকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

 

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা ৪২ মিনিটের দিকে শালবাগান ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এক রোহিঙ্গা নারী আলীখালী সড়কের মাথা থেকে মহাসড়ক ধরে লেদার দিকে উদ্দেশ্যহীনভাবে হেঁটে যাচ্ছেন। খবর পাওয়ার পরপরই শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনজুরুল আবছার সঙ্গীয় সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

 

পরবর্তীতে লেদা চেকপোস্টের সামনে খোঁজখবর নিয়ে লেদা টাওয়ারের সামনে ওই নারীকে খুঁজে পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম আল মোস্তফা বলে জানান এবং তাঁর বয়স ১৯ বছর বলে উল্লেখ করেন। তবে কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তিনি একেক সময় একেক ধরনের ভুল ঠিকানা বলছিলেন, যা উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

 

পরিস্থিতি উপলব্ধি করে পুলিশ তাৎক্ষণিকভাবে আশপাশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে খোঁজখবর নিতে শুরু করে এবং একপর্যায়ে তাঁর মূল পরিবারের সন্ধান পেতে সক্ষম হয়। খবর পেয়ে ওই নারীর বাবা-মা দ্রুত শালবাগান এপিবিএন ক্যাম্পে ছুটে আসেন এবং নিজেদের সন্তানকে সঠিকভাবে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা পুলিশকে অবহিত করেন যে আল মোস্তফা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছেন।

 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ মেয়েকে ফিরে পেয়ে পরিবারের কোনো রকম অভিযোগ ছিল না এবং তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে আল মোস্তফাকে নিরাপদ ও সশরীরে তাঁর বাবা-মায়ের জিম্মায় তুলে দেওয়া হয়। সম্পূর্ণ মানবিক এই উদ্ধার কার্যক্রম ও হস্তান্তরের বিষয়টি শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে আইনানুগভাবে নথিভুক্ত করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ