• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে

সংবাদদাতা:
বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান থানা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ১২ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আজকে তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষেরর আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে এ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। পরদিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে আটক ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, জুলাই অভুত্থানকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় ২২৩নং এজাহারনামীয় আসামি অভিনেতা সিদ্দিক।


More News Of This Category