• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জীবনের রঙ, এক আশার মন্ত্র : জুবিন গার্গ

আই জামান চমক, ঢাকা
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জুবিন গর্গের লেখা এবং গাওয়া ‘জীবনের রঙ’ গানটি এখন আসামের (অসম) মানুষের বাঁচার অনুপ্রেরণা হয়ে কাজ করছে। বলা যায়, এই গানটিই এখন অসমীয়াদের সামনে এগিয়ে চলার মন্ত্র। রাজ্যের সর্বত্র, আপামর জনসাধারণের কণ্ঠে এখন কেবলই ‘জীবনের রঙ’ সুরটি শোনা যায়। জুবিন গর্গ যেন তাঁর সঙ্গীতের মাধ্যমে আসামের মানুষদের জাগিয়ে রেখেছেন। একজন শিল্পী, একজন মানুষ কতটা মানুষের কাছাকাছি গেলে, তাঁদেরকে বুকে টেনে নিলে ঈশ্বর হয়ে ওঠা যায়, জুবিন গর্গ যেন তারই প্রতিচ্ছবি।

গানটির কথাগুলি যেন জীবনের এক গভীর সত্যকে সহজভাবে তুলে ধরেছে। এটি কেবল একটি গান নয়, বরং প্রতিটি হতাশ মুহূর্তের জন্য এক সঞ্জীবনী সুধা।

এখানে গানটির সেই অনুপ্রেরণামূলক অংশটি তুলে ধরা হলো:

“যদি জীবনের রঙ লুকোচুরি খেলে,

আশার প্রদীপটি নিভু নিভু জ্বলে,

তবুও বন্ধু এগিয়ে যাবে—

তবুও বন্ধু এগিয়ে যাবে—

পেছন ফিরে আর তাকাবে না।”

এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারই শেষ কথা নয়, কঠিন পরিস্থিতিতেও আমাদের মনোবল ধরে রাখতে হবে।

“যদি চাঁদ-তারা আকাশে মুখ লুকায়,

যদি রোদও নীল গগনে না হাসে তায়,

তবুও বন্ধু মনোবল রাখো,

তবুও বন্ধু মনোবল রাখো,

শেষে সবই তুমি পাবে নিশ্চয়।”

আমাদের জীবন নানা রঙে ভরা। সেখানে যেমন সুখ আছে, তেমনই দুঃখের ছায়াও অনস্বীকার্য। আমরা মরীচিকার পেছনে ছুটি, হাহাকার করি, দিনের পর দিন এই জীবন-মরুভূমি বয়ে চলি। কিন্তু, জীবনের পথে যতই আঘাত-প্রতিঘাত আসুক না কেন, রাতের শেষে যেমন ভোরের আলো আসে, তেমনই জীবনের এই নাটকে শেষে সবকিছুই পাওয়া যায়, আর ওপারেই মেলে শান্তির এক স্নিগ্ধ ছায়া। একজন শিল্পী যখন তাঁর সৃষ্টির মাধ্যমে একটি গোটা জনপদকে এমনভাবে জাগিয়ে তোলেন, তখন তিনি শুধু শিল্পী থাকেন না, হয়ে ওঠেন জনমানুষের আশ্রয় ও প্রেরণা।

-লেখক: কবি, সাংবাদিক, আবৃত্তিকার ও বাচিক শিল্পী


এরকম আরও সংবাদ