• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আল আমীন হাসান, (জামালপুর)
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে এক নিরীহ জেলে পরিবারের ওপর অতর্কিত হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শনিবার রাত দুইটার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এই তাণ্ডব চালানো হয়। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে এমন নির্মম হামলায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় ওই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের বসতঘরসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ভিটেমাটি হারানো ও স্বজনদের আঘাত পাওয়ার পর বর্তমানে অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার সুষ্ঠু বিচার ও কঠোর শান্তির দাবি জানাচ্ছে।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে শফিকুল ইসলামের সাথে পার্শ্ববর্তী মৃত আব্দুল করিম ব্যাপারীর ছেলে সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার, পাঁচই সেপ্টেম্বর রাত দুইটার দিকে সেই বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন ও তার সঙ্গীরা একজোটে শফিকুলের বাড়িতে হামলা চালায়। গভীর রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই শতাধিক লোক একজোট হয়ে তাদের বসতবাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বেপরোয়াভাবে ঘরবাড়ি ভাঙচুর করে এবং একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং বিপুল আর্থিক ক্ষতি হয়।
হামলাকারীদের তাণ্ডব ও আগুন ঠেকানোর চেষ্টা করতে গিয়ে জেলে পরিবারের একাধিক সদস্য রক্তাক্ত ও আহত হন। হামলায় আহতরা হলেন আব্দুল গনি, রওশনারা এবং মুমতাজ উদ্দিন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। এই অনাকাঙ্ক্ষিত ও বিয়োগান্তক ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ভুক্তভোগী শফিকুল ইসলাম তার আকুতি ব্যক্ত করে জানান, প্রতিপক্ষ সাদ্দাম হোসেনের সঙ্গে তাদের যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল, সেটি নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছিল। আদালত থেকে সেই মামলার রায় শফিকুলের পক্ষেই আসে। আদালতের আইনি স্বীকৃতি পাওয়ার পর তিনি নিজের জমিতে বাড়িঘর নির্মাণ করে এতদিন পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু রায় পক্ষে না পেয়ে সাদ্দাম ও তার লোকজনের ক্ষোভ আরও পুঞ্জীভূত হয়। শনিবার রাত দুইটার দিকে আচমকা শতাধিক সশস্ত্র ও উচ্ছৃঙ্খল লোক নিয়ে সাদ্দাম তার বসতবাড়িতে তাণ্ডব চালায় এবং অগ্নিসংযোগ করে নিঃস্ব করে দেয়।
ঘটনার পর সরেজমিনে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও তার সহযোগীদের বক্তব্য নেয়ার জন্য তাদের বাড়িতে যাওয়া হলে কাউকে পাওয়া যায়নি। হামলা ও ঘটনার পর থেকেই অভিযুক্তদের পরিবারের সবাই বাড়ি থেকে আত্মগোপনে রয়েছে, ফলে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, গভীর রাতে সাদ্দামসহ বহু লোক একত্রিত হয়ে এই তাণ্ডব, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে। শুধু হামলা ও আগুন দেওয়াই নয়, যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে যায় যে এই ঘটনায় কোনো পুলিশি বা আইনি পদক্ষেপ নেওয়া হলে পরিবারটিকে একবারে জানে শেষ করে দেওয়া হবে। স্থানীয়রা আরও জানান, সাদ্দামের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনৈতিক কার্যকলাপ এবং সন্ত্রাসী কায়দায় এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকত।
এই ঘটনায় ন্যায়বিচার পেতে রবিবারে দুপুরে শফিকুল ইসলাম সরিষাবাড়ী থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাবে। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ