• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক রংপুরের মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার লালমনিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জামালপুরের মেলান্দহে আগুনে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।

এদিকে বুধবার রাত সাড়ে দশটায় শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গরু মারা যায়। মেলান্দহ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আগুনে সুইপার কলোনিতে মারা যাওয়া বৃদ্ধার নাম অজুফা (৮০)। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।

সুইপার কলোনির জয় হরিদাস জানান, ভোর চারটায় বাথরুমে যাওয়ার সময় দেখেন ওই বৃদ্ধার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কলোনির সবাইকে আগুন লাগার কথা জানান তিনি। ফায়ার সার্ভিসে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালে বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।

মেলান্দহ ফায়ার স্টেশন সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাদের ধারণা, কুপিবাতি অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ার ইউপি সদস্য শাহজাহান জানান, তার এলাকায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে। আরো দুটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি স্থানে আগুন লেগে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এরকম আরও সংবাদ