• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত ডিসি-ওসি, আটক ৫

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় এক ডিসি ও এক ওসি আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিলেন। পরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে গেলে তারা আমাদের বাধা দেন এবং আমাদের ওপর হামলা করেন। এরপর আমরা সেখান থেকে তাদের কয়েকজনকে আটক করি।

তাদের গ্রেফতার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা কালকে (শুক্রবার) জানতে পারবেন।

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।


এরকম আরও সংবাদ