• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‍্যাবের জালে ধরা পড়ল মাদক কারবারি, উদ্ধার ৭৭০ পিস ইয়াবা 

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার বিকেলের এই অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানার মহেশপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে জনৈক আপেল রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মো. মাহাফুজার রহমান নামের ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র‍্যাব।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে বেশ কিছু তথ্য। মাহাফুজার রহমান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরেই গোপনে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি গাইবান্ধা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল তার মাদকের কারবার।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category