• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ

গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে কেশবপুরে স্মরণ সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর-২৪) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।


উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দীন আলা,

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ তৌহিদুর রহমান-এঁর পিতা আব্দুল জব্বার মোল্যা, আহত পরিবারের পক্ষ থেকে খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সরদার তাহমিন আহসান মাহিন, ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম আল মুনিম, ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী দাস।


More News Of This Category