• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খুলনায় ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার

আল মাহফুজ শাওন, খুলনা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী জয়নাল সরদারকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এই আসামি এতদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। যৌথভাবে চালানো একটি সফল অভিযানে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর বিশেষ টিম।

 

শনিবার রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা নিয়ে যৌথ আভিযানিক দলটি সোনাডাঙ্গা এলাকায় অবস্থান নেয় এবং ৫৫ বছর বয়সী জয়নাল সরদারকে ধরে ফেলে। আসামি জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তবে খুলনার আলোচিত ও কুখ্যাত এরশাদ শিকদারের অপরাধ সাম্রাজ্যের সাথে যুক্ত থেকে তার সহযোগী হিসেবে কাজ করার কারণে স্থানীয়ভাবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

 

মামলার সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া শেষে জয়নাল সরদারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই অর্থ পরিশোধ না করলে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছিল।

 

শুধু হত্যা মামলার বিচারই নয়, একই ঘটনায় যুক্ত থাকা হত্যা করা লাশ গুমের অপরাধে তাকে পৃথক ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। সেই সাথে দেয়া হয় পাঁচ হাজার টাকা জরিমানা, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার এলাকা ছেড়ে পালিয়ে যান এবং বিভিন্ন উপায়ে নিজের পরিচয় গোপন রেখে দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে জীবনযাপন করছিলেন।

 

অবশেষে দীর্ঘ সময় পর এই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী। আটক জয়নাল সরদারকে তার বিরুদ্ধে থাকা সাজা পরোয়ানা কার্যকর ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ