আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে আসা এই তরুণ নেতাকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শেখ মহসিন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি, লৌহজং উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিগত আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে তাকে কারাবরণও করতে হয়েছিল। রাজপথের ত্যাগ ও কারানির্যাতনের অভিজ্ঞতাকে পুঁজি করে এবার তিনি সরাসরি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, তরুণ এই নেতার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থন দিন দিন বাড়ছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, তরুণদের সংঘটিত করা এবং এলাকার নানামুখী উন্নয়ন ভাবনায় তার ভূমিকা তাকে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণেই সাধারণ ভোটাররা তাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
নিজের প্রার্থিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেখ মহসিন জানান, জনগণের সেবাকেই তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। নির্বাচিত হতে পারলে খিদিরপাড়া ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মান এবং জরাজীর্ণ অবকাঠামোর সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। একই সাথে তরুণ সমাজকে সাথে নিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অতীতের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছর আগে খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন দলীয় নির্দেশনার কারণে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
খিদিরপাড়া ইউনিয়নে শেখ মহসিনের প্রার্থিতা ঘোষণার পর থেকে স্থানীয় রাজনীতিতে একটি নতুন গতিশীলতা এসেছে। মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মতে, রাজনীতিতে দীর্ঘ ত্যাগ ও কারানির্যাতনের ইতিহাস থাকার কারণে সাধারণ ভোটাররা তাকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছেন। আসন্ন নির্বাচনে তার এই অংশগ্রহণ ইউনিয়নের সার্বিক রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন এলাকা।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839