• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমরান হোসেন ইমু, কেরানীগঞ্জ (ঢাকা)
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেপ্তার দুজনকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ ও এসআই (নিরস্ত্র) মহরম আলীর নেতৃত্বে ডিবির দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।

 

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৭টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে মোছা. রাশিদা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। ৪১ বছর বয়সী এই নারী নাটোর সদর থানার দস্তানাবাদ এলাকার মৃত হাকিম মুন্সীর মেয়ে এবং বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জাইল্যাপাড়া এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

অপরদিকে, ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদে আসলাম শিকদারের মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. রিয়াদ নামের অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়। ১৯ বছর বয়সী এই যুবক মুন্সীগঞ্জের লৌহজং থানার রাশকাটি এলাকার মোতালেবের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করেন। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা জেলা ডিবি দক্ষিণ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাশিদা বেগমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৫, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ এবং রিয়াদের বিরুদ্ধে মামলা নং-৬৭, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ