• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কারিগরি জটিলতায় ছয় দিন ধরে স্তব্ধ বাংলাদেশের ভিসা আবেদন পোর্টাল

সংবাদদাতা:
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গত ছয় দিন ধরে কারিগরি অচলবস্থার কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন পোর্টাল। আকস্মিক এই বিপর্যয়ের ফলে বিদেশগামী যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ আবেদনকারীরা চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দূর-দূরান্ত থেকে আসা আবেদনকারীরা পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পেরে প্রতিদিন ভিড় করছেন সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে, তবে সমাধান না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্ভারে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় পোর্টালটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। বেশ কিছু দিন ধরে এটি পুনরুদ্ধারের চেষ্টা চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সেবার স্বাভাবিক গতি ফেরানো সম্ভব হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার আবেদন জমে থাকছে এবং জরুরি প্রয়োজনে বিদেশে গমনেচ্ছু ব্যক্তিদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

 

ভোগান্তিতে পড়া একাধিক আবেদনকারী ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো ধরনের পূর্বসংকেত বা বিকল্প ব্যবস্থা ছাড়াই দিনকয়েক ধরে সেবা বন্ধ থাকায় তাদের ফ্লাইট বিলম্বিত হচ্ছে এবং কর্মসংস্থান ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে। দ্রুত সময় ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই কারিগরি ত্রুটি শুধরে নিয়ে দেশের ভাবমূর্তি ও নাগরিক সেবা স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ