• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

ওএমএস পণ্য জালিয়াতিতে ডিলারের কারাদণ্ড

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেন।

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে পরিপ্রেক্ষিতে এদিন মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এসময় পাঁচ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি ও মাস্টার রোলের হিসাবের সঙ্গে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতেনাতে ধরেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া অবিক্রিত চাল ও আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপপরিদর্শকের জিম্মায় রাখা হয়।

এসময় খাদ্য পরিদর্শক, উপপরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।


More News Of This Category