• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপেল-আঙুর-কমলা আমদানিতে শুল্ক কমলো

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। এসব ফল আমদানিতে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে বাজারে এসব ফলে দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১২ মার্চ এসব ফল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমায় সরকার।

সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূরক শুল্কের সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত আমদানিকারকরা পাবেন বলেন আদেশে বলা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা আদেশে বলা হয়, সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সালের ৫৭ নং আইন) এর প্রথম তফসিলভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত পণ্যসমূহের ক্ষেত্রে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করলো।

যেসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো
তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু জাতীয় ফল, তাজা বা শুকনা আঙুর, তাজা বা শুকনা লেবু, তাজা আপেল ও নাশপাতি।

এর আগে গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছিল। ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়।

বর্তমানে ফল আমদানির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ অগ্রিম কর, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আগাম কর রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মোটামুটি যত ধরনের শুল্ক-কর আছে সবই বসে ফলের ওপর। সব মিলিয়ে এতদিন শুল্ক-করভার ছিল ১৩৬ শতাংশ। ১০০ টাকা ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো। অগ্রিম কর কমানোয় এখন করভার কিছুটা কমবে। যার প্রভাবে ফলের দাম কিছুটা কমতে পারে।


এরকম আরও সংবাদ