• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি মো. জামিনুর রহমান ও ৪ নম্বর আসামি মো. রফিকুল ইসলাম।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে যায়। ওই সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। আটকের পর তাকে জনসম্মুখে তল্লাশি করার সময় সে চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালনরত ওই পুলিশ সদস্যের পকেট থেকে হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা আটক হামিদুলের হাতকড়া খুলে তাকে মাদকসহ নিয়ে চম্পট দেয়।

 

আইনশৃঙ্খলার ওপর এমন আঘাত ও সরকারি কাজে বাধা দেওয়ার পর দিন, অর্থাৎ ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটিয়েই অভিযুক্ত ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে আত্মগোপনে চলে যায়। তবে তাদের গ্রেফতারে বিন্দুমাত্র ঢিলেঢালা ভাব না দেখিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব। দীর্ঘ নজরদারির পর বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ অভিযান পরিচালনা করে এবং দুই আসামিকে জালে তুলতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংবেদনশীল এই ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে।


More News Of This Category