• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা

হংকংয়ে মাটি খুঁড়ে বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা

সংবাদদাতা:
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

হংকয়য়ের কুয়েরি বে এলাকার একটি নির্মাণাধীন প্রকল্পের স্থান থেকে মাটি খুঁড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা পাওয়া গেছে। এই ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয় করার উদ্দেশে শুক্রবার ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

পুলিশ জানিয়েছে, আমেরিকার তৈরি এ বোমাটি দৈর্ঘ্যে ১ দশমিক ৫ মিটার লম্বা এবং এর ওজন প্রায় এক হাজার পাউন্ড (৪৫০ কেজি)।

পুলিশ কর্মকর্তা অ্যান্ডি চ্যান টিন-চু জানান, বোমা নিষ্ক্রিয়করণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের এলাকার ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগেও বেশ কয়েকবার হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা খুঁজে পাওয়া গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি দখল করে নেয় জাপানি সেনারা। ওই সময় এটি জাপানিজ সেনা এবং তাদের রসদ সরবরাহের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। জাপানি সেনাদের সরবরাহ শৃঙ্খল ধ্বংস করে দিতে মিত্র বাহিনীর অন্য দেশগুলোর পাশাপাশি আমেরিকা ওই সময় নিয়মিত সেখানে বিমান হামলা চালাতো।


More News Of This Category