• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

সংবাদদাতা:
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে একটি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে স্টুডিওর কর্মচারীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ১৫নং ওয়ার্ডে ভোগড়া মধ্যপাড়া এলাকার ঝিলিক স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকে সে।

এ ঘটনায় জড়িত অভিযোগে স্টুডিওর কর্মচারী হাসানকে (২৮) আটক করেছে পুলিশ। হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

শিশুটির বাবা জানান, মাদরাসার প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। স্টুডিওর ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো ছিল। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখেন মেয়ের হিজাব খোলা ও হাসান আপত্তিকর অবস্থায় আছে। এমতাবস্থায় হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা চান। পরে তাকে আটক করে বাসন থানা পুলিশে খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category