• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা

সোনাহারে হাট চান্দিনা জায়গা বিক্রি বন্ধে অভিযান, তিন দোকানে তালা ঝোলালো ভূমি অফিস

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের জগন্নাথ হাটে দীর্ঘদিন ধরে দখলে থাকা হাটের চান্দিনা জায়গা ক্রয়–বিক্রির অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাহার জগন্নাথ হাটে যে সব জায়গা কেনা–বেচা হচ্ছে সেগুলোর কোনো সরকারি লিজ বা বন্দোবস্ত নেই। শুধুমাত্র দখল বা পজিশন হিসেবে এসব স্থান হাতবদল হচ্ছে। প্রায় ১০ ফুট বাই ১০ ফুট স্থান ৫ থেকে ৭ লাখ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানা যায়।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি হাটে আরও চারটি দোকানের পজিশন কেনা–বেচা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্যারালাইসিস রোগী মাইনুলের দখলকৃত তালাবদ্ধ একটি দোকান স্বপন দাস বাজারের ব্যবসায়ী জোরপূর্বক দখল করে পরে বেলাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এ ঘটনায় মাইনুলের পরিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করলেও তিনি বিষয়টি দেখভালের এখতিয়ার নিজের নেই বলে জানান।

 

এ বিষয়ে স্বপন দাস জানান যে তিনি মইনুলের কাছ থেকে ৫ লক্ষ টাকা মূল্যে ডিডের মাধ্যমে স্থানটি ক্রয় করেন। পরবর্তীতে তিনি সেটি বেলালের কাছে ৩ লক্ষ টাকায় বিক্রি করেন। বেলাল জানান, তিনি স্বপন রায়ের কাছ থেকে ৩ লক্ষ টাকায় দোকানের পজিশন ক্রয় করে দখলে নেন।

 

ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, এসব জায়গার কোনো সঠিক সরকারি খতিয়ান বা কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে, সরকারি খাসজমি হাতবদলের মাধ্যমে কেনাবেচা করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি মনে করেন, এসব বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারের দখলকৃত জমি দখলদাররা ছেড়ে দিলে তা সরকারের মাধ্যমেই যথাযথ ব্যক্তির কাছে হস্তান্তর করা উচিত।

 

এদিকে একই দিন (৯ ডিসেম্বর) বিকেলে সোনাহার ভূমি অফিসের আওতায় থাকা তিনটি দোকানে তালা দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান।

 

সোনাহার জগন্নাথ হাটে দোকানগুলোর পূর্ববর্তী ও বর্তমান দখলকারীর তালিকা-পূর্বে: ময়নুল ইসলাম বর্তমানে: বেলাল ইসলাম পূর্বে: রহিদুল বর্তমানে: জুয়েল ইসলাম পূর্বে: দিপেন বর্তমানে: সবুজ ইসলাম।

 

সোনাহার জগন্নাথ হাটের ইজারাদার সাদিকুল ইসলাম বলেন, দোকানঘরটি মইনুলের বলে আমি জানি, তবে কিভাবে বা কারা এটি দখল করেছে, তা আমি বলতে পারব না।

 

সোনাহার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোনার বাজারে জায়গা দখল বা বিক্রির বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে আপনারা বিষয়টি জানিয়েছেন, আমরা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, বন্দোবস্তের কাগজপত্র ছাড়া বাজারের জায়গা কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category