• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা

সরকারি সহায়তায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩ জনের স্বাবলম্বিতার নতুন সূচনা

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

প্রতিবন্ধকতা ও দারিদ্র্য—দুটি বাধাকেই জয় করে নতুন জীবনের পথে হাঁটছেন নরসিংদীর রায়পুরা উপজেলার তিন সাহসী মানুষ। সরকারি সহায়তায় এবার তাদের জীবনে শুরু হয়েছে আত্মনির্ভরতার নতুন অধ্যায়। এরা হলেন—প্রতিবন্ধী নারী বেবি বেগম, প্রতিবন্ধী ইয়াছিন মিয়া ও প্রান্তিক পর্যায়ের মো. আব্দুর রহমান।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই তিনজনকে একটি করে দোকানঘর ও প্রয়োজনীয় মালামাল দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নবনির্মিত দোকানগুলো পরিদর্শন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার।

কর্মকর্তারা জানান, এই তিনজন একদিন নিরুপায় হয়ে তাদের দপ্তরে এসেছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তারা বলেন, “আজকে তাদের দোকানে গিয়ে দেখি, তারা ভালো আছেন, নিজেদের জীবনের হাল নিজেরাই ধরেছেন। সরকারের এই মানবিক উদ্যোগের উদ্দেশ্য হলো—প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা।”

নতুন দোকান হাতে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে বেবি বেগম বলেন, “এই দোকান আমার জীবনের নতুন আশা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারব। সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানিয়েছে, তিনজনের দোকানে প্রাথমিকভাবে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে, যাতে তারা সহজে ব্যবসা শুরু করতে পারেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ শুধু বেবি বেগম, ইয়াছিন মিয়া ও আব্দুর রহমানের জীবনেই আলো এনে দেয়নি—বরং অন্য প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝেও নতুন আশার সঞ্চার করেছে।


More News Of This Category