• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

শ্রমিক কল্যান ফেডারেশন সহ অন্যান্য সংগঠন বীরগঞ্জে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

‘দুনিয়ার মজদুর’ ‘এক হও’ এক হও’ আন্তর্জাতিক পরিমন্ডলে কয়েক যুগ পুর্বে ‘সিকাগো শহরে সংঘটিত শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিনের এই প্রতিপদ্য কে স্মরন করে, ১ মে’২০২৫ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয়তাবাদী দল বিএনপি, পৌর বিএনপি, নির্মাণ শ্রমিক, মটর পরিবহন শ্রমিক , রিকশা-ভ্যান শ্রমিক এবং বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথক পৃথক ভাবে পালন করেছে।

যথাযোগ্য মর্যাদায় ডিভোর্স টি পালন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, ফেডারেশনের সভাপতি রাশেদুন নবী বাবু, জেলা সহকারী সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদীর নেতৃত্বে একটি বিশাল রেলি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুরে-১ আসনের জামাতের মনোনিত এমপি প্রার্থী জননেতা মোঃ মতিউর রহমান।

উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর আয়োজনে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে, একইভাবে আলহাজ্ব আমিরুল বাহারের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দরাও পৃথক কর্মসূচি পালন করেছে, বক্তব্য দেন যুবদলের আহবায়ক আলহাজ্ব তানভীর চৌধুরী, যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, আব্দুল জব্বার সহ অন্যান্যরা।

তাছাড়া মটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশ করেছে।

 

অপরদিকে গোলাপগঞ্জ, ঝাড়বাড়ি, কবিরাজ, ও ভবানী ডাঙ্গাহাটের প্রত্যন্ত এলাকার শ্রমিক সংগঠনের ইউনিট গুলোতে অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসটি গুরুত্বের পালন করেছে।


More News Of This Category