• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবিরের গণইফতার

সংবাদদাতা:
সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণইফতার কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। শেকৃবি ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। এতে অংশ নেন প্রায় ১২০০ শিক্ষার্থী।

রোববার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের জন্য একটি বুথ স্থাপন করা হয়, পাশাপাশি ছাত্রীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা ২৪ হলের সামনে পৃথক বুথ থেকে ইফতার বিতরণ করা হয়।

এক শিক্ষার্থী ইফতার আয়োজনে অংশ নিয়ে বলেন, এত বড় পরিসরে ইফতারের আয়োজন বিশ্ববিদ্যালয়ে আগে দেখিনি। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ সময় শিক্ষার্থীদের মাঝে কোরআন প্রতিযোগিতার লিফলেটও বিতরণ করা হয়, যা ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, আমরা আমাদের সাধ্যমতো ১২০০ জনের জন্য ইফতার আয়োজন করেছিলাম। তবে চাহিদার চেয়ে বেশি শিক্ষার্থী আসায় বাইরে থেকেও ইফতার সংগ্রহ করে বিতরণ করতে হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। আরও বড় পরিসরে আয়োজন করলে ভালো হতো। আগামীতে ভালোভাবে আয়োজনের চেষ্টা করবো।


More News Of This Category