• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক গ্রেফতার মাদকসেবনে বাধা ও জমি নিয়ে ক্ষোভ, রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার নেপথ্যে জোড়া কারণ রংপুর জেলা ডিপিইও পদে শাহজাহান সিদ্দিকের যোগদান, গংগাচড়ার শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, কমিটি বাতিলের দাবি বিএনপি ও অভিভাবকদের  বীরগঞ্জে মিয়া মার্কেটে ভাঙচুর ও হামলার ঘটনায় ছাত্রনেতা পিয়ালসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু গঙ্গাচড়া বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে জেলা উদীচীর আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংগীত, আবৃত্তি ও কবিতা পাঠের আয়োজন করে উদীচী শেরপুর জেলা সংসদ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টায় শেরপুর নিউমার্কেটের উদীচী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“প্রগতির পথে জীবনের গান” প্রতিপাদ্যে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি, লেখক ও গবেষক ড. সুধাময় দাস।

অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশনের মাধ্যমে। সংগীত অংশটি পরিচালনা করেন শেরপুর জেলা উদীচীর সহ-সভাপতি ও বিশিষ্ট গণসংগীত শিল্পী মুক্তি দত্ত।

আলোচনা সভায় সভাপতির পাশাপাশি বক্তব্য রাখেন জেলা উদীচীর সাবেক সভাপতি কমল চক্রবর্তী, মুখ্য আলোচক লেখক-কবি জ্যোতি পোদ্দার, জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, অধিকারকর্মী সোলায়মান আহম্মেদ, ও উদীচী শেরপুরের কার্যকরী পরিষদের সদস্য মাসুম ইবনে শফিক।

বক্তারা উদীচীর দীর্ঘ পথচলার ইতিহাস, প্রগতিশীল সমাজ গঠনে এর ভূমিকা এবং সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাদের আলোচনায় উঠে আসে শিল্প-সংস্কৃতির মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করার আহ্বান।

আলোচনা সভার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কমল চক্রবর্তী, জ্যোতি পোদ্দার, ও শুভজিত নিয়োগী। এরপর আবৃত্তিতে অংশ নেন কমল চক্রবর্তী, মনিকা শকুন্তলা, বিনম্র দাম বৃত্ত, ও সুদিপ্তা দত্ত শ্রেষ্ঠা।

শেষ পর্বে ছিল সংগীত পরিবেশনা। এতে গান পরিবেশন করেন বিনম্র দাম বৃত্ত, অর্পিতা পাল, ও মোঃ দুলাল উদ্দিন। সংগীত পর্বের সঞ্চালনাও করেন বিশিষ্ট গণসংগীত শিল্পী মুক্তি দত্ত।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ড. সুধাময় দাস সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী।


More News Of This Category