• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা

শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকালে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের কড়ইতলা বাজারে ধলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং জাকের পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং চেয়ারম্যানের আদর্শ মেনে চলার আহ্বান জানান। জনসভার আগে একটি র‍্যালী কড়ইতলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে দলীয় পতাকা ও ফেস্টুন হাতে জাকের পার্টির নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

ধলা ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন, কড়ইতলা বাজারের লিয়াকত আলী, হাবিব, ইসরাফিল, কুতুব উদ্দিন এবং ৫নং ধলা ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় সভাপতিত্ব করেন ৫ নং ধলা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ হাবিল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি শামীম আহাম্মেদ। তিনি তার বক্তব্যে বলেন, “জাকের পার্টি সব সময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী সহ জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, “কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই জনসভা আয়োজিত হয়েছে। আমরা আশা করি, এই কর্মসূচী জাকের পার্টির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।”

জনসভায় জাকের পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন। বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাকের পার্টির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আসন্ন দিনগুলোতে দলের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। তারা বলেন, জাকের পার্টি গণমুখী রাজনীতিতে বিশ্বাসী এবং সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনসভার শেষে নেতাকর্মীরা আগামী দিনের জন্য নতুন করে শপথ নেন।


More News Of This Category