• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

র‍্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে গাজীপুরের কালিয়াকৈর ও রংপুর মহানগরী এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ একাধিক ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে ঠাকুরগাঁও ও রংপুরের বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মাদক মামলায় ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. বাদলকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।

 

অন্যদিকে, একই দিন রাতে র‍্যাব-১৩ এর সদর কোম্পানি রংপুর মহানগরীর হাজিরহাট থানাধীন সিও বাজার এলাকায় অভিযান চালায়। এই অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আতিকুল আরিফ সোহেলকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে আদালতে সিআর ৪৩০/২২, ১৬৩/২৪ সহ মোট পাঁচটি মামলার ওয়ারেন্ট ছিল।

 

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


More News Of This Category