• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা দেবীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

রংপুর-১ আসনে বিএনপি-জামায়াত সরব, মাঠে নেই বাম দলগুলো

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনের নির্বাচনি মাঠে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপির সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টিসহ অন্যান্য বামপন্থি দলের কেউ নেই

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন,  উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, বিএনপি নেতা রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন

এছাড়া জামায়াতের প্রার্থী সংগঠনের রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রায়হান সিরাজী, এনসিপির সম্ভাব্য প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় নেতা আবদুল মুনীম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোলাম মোস্তফা বাবু

গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু বলেন, গঙ্গাচড়ায় বিএনপির শক্ত অবস্থান রয়েছে। দল মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন বলেন, গঙ্গাচড়ায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। দল মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। বিএনপি নেতা রুহুল আমিন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। আগামীতে বিএনপিকে আসনটি উপহার দেওয়ার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

জামায়াতের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী বলেন, এ আসনে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থান রয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।


More News Of This Category