• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে ডিবির অভিযানে ‘জর্দা শামীম’ আটক, উদ্ধার ৬ ক্যান বিয়ার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রংপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আলোচিত শামীম আহমেদ ও তার সহযোগী মোঃ আরিফ হোসেন-কে মাদকসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

রংপুর জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম মঙ্গলবার (৬ মে) রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার ২ নম্বর হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় অভিযান চালায়। পাগলাপীর বাজার-জলঢাকা সড়কসংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের একটি শয়নকক্ষ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় রংপুর কোতোয়ালী (সদর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ এর সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৬, তারিখ ৭ মে ২০২৬। গ্রেপ্তার দুই অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত করছে রংপুর জেলা ডিবি।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটক শামীম আহমেদ ঢাকার উত্তরা পূর্ব থানার একটি হত্যা চেষ্টা ও সংঘবদ্ধ হামলার মামলার অভিযুক্ত। এছাড়া রামপুরা থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবেও তার নাম রয়েছে।

অন্যদিকে মোঃ আরিফ হোসেন-এর বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় চাঁদাবাজি, হামলা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযুক্তদের অতীত অপরাধ ও সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিষয়ে অধিকতর তদন্ত চলছে।


More News Of This Category