• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে দুই যুবকের জেল-জরিমানা

শেখ ফরিদ, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফুলবাড়ি বাজারের বিজয় শর্মার সেলুনের দোকানে মাদক সেবন ও কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা বুধবার বিকেলে দোকানটির শাটার নামিয়ে মাদক সেবনের সময় হাতে-নাতে দুজনকে আটক করে। এ সময় দোকানের মালিক বিজয় শর্মা পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা দেবীগঞ্জ থানায় খবর দিলে এসআই সচীন দেব নাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জের ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ ধর্মপাড়া এলাকার পোদন শর্মা (২৮) এবং সুন্দরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার হায়দার আলী (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পোদন শর্মাকে দুই মাস এবং হায়দার আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, মাদক সেবনের অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category