• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা

ভারতকে ২১ মিলিয়ন ডলার দেবো কেন: অনুদান বাতিল প্রসঙ্গে ট্রাম্প

সংবাদদাতা:
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতে ভোটারদের বুথমুখী করতে ২১ মিলিয়ন ডলার অনুদান দিতো যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছু দিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন, কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাবো? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর সেরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকও হয়েছে। ভারত ও মোদীকে সম্মান করেন, জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও ভারতের জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ তিনি মেনে নিতে পারছেন না।

ট্রাম্প বলেন, আমরা ২১ মিলিয়ন ডলার কেন ভারতকে দিচ্ছি? ভারতে ট্যাক্সের পরিমাণ এত বেশি বলে আমরা সেভাবে বাণিজ্য করতে পারি না। এর পরেই মোদীর কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি। কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন ডলার? অনুদান বাতিলের নথিতে সইয়ের পর এই মন্তব্য করেন ট্রাম্প।

গত রোববার অনুদান বন্ধের কথা ঘোষণা করেছিল মাস্কের দপ্তর। শুধু ভারত নয়, তারা জানিয়েছিল, সারা বিশ্বেই বিভিন্ন খাতে বরাদ্দ বাতিল করা হচ্ছে।

একইভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (৩৫১ কোটি টাকা প্রায়) সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ সহায়তা তহবিল বাতিল করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


More News Of This Category