• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি: শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান বলেন, পুলিশি হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের মতপ্রকাশ এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনকারীরা বলেন, সমস্যার সমাধান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব, বলপ্রয়োগের মাধ্যমে নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি দমননীতি পরিহার করে শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো দৃশ্যমান নয়। এ কারণে তারা পুলিশ সংস্কারে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category